Saturday, September 19, 2026
সৌদি সংবাদ

তায়েফে দুই পবিত্র মসজিদের খাদেমের অতিথিদের জন্য বিশেষ কার্যক্রম

তায়েফে দুই পবিত্র মসজিদের খাদেমের অতিথিদের জন্য বিশেষ কার্যক্রম

তায়েফ প্রদেশে দুই পবিত্র মসজিদের খাদেমের ওমরাহ ও যিয়ারত প্রোগ্রামের দ্বিতীয় অধিবেশনের অতিথিদের জন্য একটি ওপেন ডে বা উন্মুক্ত দিবসের আয়োজন করেছে সৌদি ইসলামি বিষয়ক, দাওয়াহ ও নির্দেশনার মন্ত্রণালয়।

সৌদি সংবাদ সংস্থা এসপিএ ১৪ আগস্ট ২০২৬-এ জানিয়েছে, এই সাংস্কৃতিক কর্মসূচির আওতায় আধ্যাত্মিক, শিক্ষামূলক, সাংস্কৃতিক এবং বিনোদনমূলক কার্যক্রমের সমন্বয় করা হয়েছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে অতিথিরা কেবলকার রাইড ব্যবহার করে ওই অঞ্চলের বিশেষ দৃশ্য এবং স্থানগুলো উপভোগ করেছেন।

মদিনা থেকে শুরু হওয়া এই প্রোগ্রামে অতিথিরা মসজিদে নববী, রওজা আল-শারিফা এবং বিভিন্ন ঐতিহাসিক ও সাংস্কৃতিক স্থান পরিদর্শন করেছেন। এরপর তারা ওমরাহ পালনের জন্য মক্কায় গমন করেন এবং বিভিন্ন ধর্মীয়, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সভায় অংশগ্রহণ করেন।